1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে যশোরে ‘মুক্তি মঞ্চের’ বিক্ষোভ - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে যশোরে ‘মুক্তি মঞ্চের’ বিক্ষোভ

  • প্রকাশিত : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার, যশোর:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে মুক্তি মঞ্চ নামে একটি সাংস্কৃতিক সংগঠন। শনিবার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে আয়োজিত এই সমাবেশে সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই ভারত পরিকল্পিতভাবে এ দেশের ওপর আগ্রাসন চালিয়ে আসছে। শরীফ ওসমান হাদিকেও পরিকল্পিতভাবে হত্যা করেছে ভারতীয় অগ্রাসন। শহিদ শরীফ ওসমান হাদির রক্ত আমাদের মনে করিয়ে দেয়, এই সমাজে ন্যায়বিচার এখনও দুর্বল, আর খুনিরা এখনও শক্তিশালী। অবিলম্বে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
মুক্তি মঞ্চের মুখপাত্র আবু বকর এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড, রুহিন বালুজ, যশোর সরকারি সিটি কলেজের সাবেক শিক্ষক মো. মিলন হোসেন, মুক্তি মঞ্চের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, প্রচার সম্পাদক মো. আল-আমিনসহ নেতৃবৃন্দ।
এর আগে শহরের চৌরাস্তা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব যশোরের সামনে গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (সকাল ১০:০৪)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

142
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme