যশোর প্রতিনিধি : যশোরে পারিবারিক কলহের জেরে রেহেনা (৩০) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত রেহেনা ইব্রাহিমের স্ত্রী এবং যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কামালপুর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৫ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে কোতয়ালী থানাধীন রূপদিয়া এলাকার একটি ভাড়া বাড়িতে স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্যের একপর্যায়ে তিনি শয়নকক্ষের জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।
একপর্যায়ে রেহেনার স্বামী তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply