যশোর অফিস : যশোরে এইচবি প্লটের আয়োজনে বর্ষীয়ান রাজনীতিবিদ, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকি পালিত হয়েছে ।
শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার শেখহাটি তরফ নোয়াপাড়ায় এইচবি প্লটের আয়োজনে স্মরণ সভা দোয়া অনুষ্ঠান ও রান্না করা খাবার বিতরণ করা হয় ।

এ সময় নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন , ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুল হাসান শিমুল উপস্থিত ছিলেন ।
এইচবি প্লটের চেয়ারম্যান ও যুবদল নেতা মারুফ শিকদারের সার্বিক তত্ত্ববধায়নে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ।
অনুষ্ঠানে মারুফ শিকদার সহ ওয়ার্ড বিএনপির সভাপতি সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা প্রয়াত তরিকুল ইসলামের স্মৃতিচারণ করেন – বর্ষিয়ান এ নেতার আদর্শকে লালন করার আহ্বান জানান।
তরিকুল ইসলাম ১৯৪৬ সালের ১৬ই নেভেম্বর জন্মগ্রহণ করেন এবং ২০১৮ সালের ৪ নভেম্বর মৃত্যুবরণ করেন । জীবদ্দশায় তিনি বাংলাদেশের একজন বর্ষীয়ান রাজনীতিবিদ, মন্ত্রী ও যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজের প্রকাশক ছিলেন ।





























