1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
ভোলায় পেটের ব্যথা সহ্য করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

ভোলায় পেটের ব্যথা সহ্য করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

  • প্রকাশিত : সোমবার, ১৪ জুন, ২০২১

ভোলা প্রতিনিধি :: ভোলার তজুমদ্দিনে পেটের ব্যথা সহ্য করতে না পেরে রুনা বেগম (২০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার (১৪ জুন) বেলা ১১টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দেওয়ানপুর গ্রামের বাবার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের মাহমুদুল হাসানের সঙ্গে ৭-৮ মাস আগে রুনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই রুনা বাবার বাড়ি থাকতেন। বিয়ের আগ থেকেই রুনার পেটে ব্যথা ছিল। বিভিন্ন চিকিৎসক দেখালেও রোগ ভালো হয়নি। রোববারও (১৩ জুন) রুনার প্রচণ্ড পেটের ব্যথা শুরু হয়। সোমবার সকালের দিকে নিজের রুমের আড়ার সঙ্গে রুনার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউর হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহবধূ রুনা আত্মহত্যা করেছেন। নিহতের পরিবারেরও দাবি, পেটের ব্যথা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি তদন্ত চলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (সকাল ১১:৫৪)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

129
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme