1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
দাবি না মানলে মঙ্গলবার থেকে সারাদেশে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

দাবি না মানলে মঙ্গলবার থেকে সারাদেশে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট

  • প্রকাশিত : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

মুনিরুজ্জামান মুনির :

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি আগামী মঙ্গলবার থেকে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে। শুক্রবার যশোর জেলা শ্রমিক ইউনিয়নে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের এক আলোচনা সভায় এই ঘোষণা দেওয়া হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ফেডারেশনের মহাসচিব সাইফুল আলম। তিনি জানান, সড়ক দুর্ঘটনায় চালকের জামিন না পাওয়ার আইন সংশোধনসহ আট দফা দাবি বাস্তবায়ন না হলে ১২ আগস্ট ভোর ৬টা থেকে ১৫ আগস্ট ভোর ৬টা পর্যন্ত সারা দেশে পরিবহন ধর্মঘট পালিত হবে।

প্রধান অতিথি সাইফুল আলম বলেন, “সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৯৮ ও ১০৫ ধারায় বলা হয়েছে যে, দুর্ঘটনায় চালকের জামিন মিলবে না এবং তাকে পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আমরা মনে করি, এটি নাগরিক অধিকার। দুর্ঘটনার কারণে মামলার সৃষ্টি হতে পারে, তবে জামিনের বিষয়টি আদালতের। তাই এই ধারাগুলো সংশোধন করতে হবে।”

সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাহিদ লতিফ, বরিশাল জেলা প্রতিনিধি ইউসুফ হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আনিসুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আট দফা দাবি তুলে ধরা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হল:

  • সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৯৮ ও ১০৫ নম্বর ধারার সংশোধন,
  • পুরনো বাণিজ্যিক যানবাহনের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ থেকে ৩০ বছর করা,
  • বাণিজ্যিক যানবাহনের ওপর দ্বিগুণ অগ্রিম আয়কর কমিয়ে আগের অবস্থায় ফিরিয়ে আনা,
  • দুর্ঘটনাকবলিত গাড়ি ৭২ ঘণ্টার মধ্যে মালিকের জিম্মায় দেওয়ার বিধান কার্যকর করা,
  • স্ক্র্যাপ নীতিমালা প্রণয়নসহ অন্যান্য কার্যকর পদক্ষেপ।

সভায় উপস্থিত নেতারা সরকারের কাছে দাবি জানিয়েছেন, দ্রুত এ বিষয়গুলো নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে সারা দেশে পরিবহন ধর্মঘট পালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (সকাল ৬:৫৯)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

181
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme