1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
অনশনে অংশ নেওয়া ২৮ শিক্ষার্থীর ২০ জনই হাসপাতালে ভর্তি - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

অনশনে অংশ নেওয়া ২৮ শিক্ষার্থীর ২০ জনই হাসপাতালে ভর্তি

  • প্রকাশিত : সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২

শাবিপ্রবি প্রতিনিধি।।সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে অনশনে অংশ নেওয়া ২৮ শিক্ষার্থীর ২০ জনই অসুস্থ হয়ে হাসপাতালে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। উপাচার্য বাসভবনের সামনে ৮ শিক্ষার্থী অনশন চালিয়ে যাচ্ছেন।

শিক্ষামন্ত্রীর সঙ্গে দফায় দফায় ভার্চুয়ালি বৈঠকের পরও নিজেদের এক দফা দাবি থেকে সরে আসছেন না আন্দোলনকারী শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগের ইস্যু ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে শিক্ষার্থীরা আর আলোচনায় আগ্রহী নন বলেও জানিয়েছেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনের ফটকে অবস্থান নিয়ে কাউকে ভিতরে যেতে না দেওয়ার ঘোষণা দিয়েছে।গতকাল সন্ধ্যা রবিবার সোয়া ৭টার দিকে উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। সংকট নিরসনে গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।

শাবিপ্রবিতে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে প্রতীকী অনশন করবেন তারা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (বিকাল ৩:৩৬)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

184
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme