1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
অবশেষে সেই এনএসআই কর্মকর্তা সহ ২ জনের লাশ উদ্ধার - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

অবশেষে সেই এনএসআই কর্মকর্তা সহ ২ জনের লাশ উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ১৩ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদক : বরগুনা জেলার তালতলী উপজেলায় অবস্থিত শুভ সন্ধ্যা সিবিচে নিখোঁজ হওয়া এনএসআই সদস্যসহ দুইজনের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

বুধবার দুপুর ১২টার দিকে নিখোঁজ হওয়া এনএসআই সদস্য মোস্তফা কাদের ও ভাগ্নি নূর আখতার জুঁইকে দীর্ঘ পাঁচ ঘণ্টা পর বিকেল ৫টার দিকে উদ্ধার করা হয়।

মোস্তফা কাদের পেশায় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) জুনিয়র ফিল্ড অফিসার হিসেবে কিছুদিন পূর্বে বরগুনায় যোগদান করলে জেলার তালতলী উপজেলায় পোস্টিং দেয়া হয়।

ওই কর্মকর্তা তার স্ত্রী, দুই সন্তান ও স্ত্রীর বড় বোনের মেয়ে গোসল করতে নামলে পানির স্রোতে তলিয়ে যায়। স্ত্রী সেলিনা শিকদার, ছেলে আব্দুল করিম (১৬), মাহাথির মোহাম্মদকে (৯) স্থানীয়রা ডাকচিৎকার শুনতে পেয়ে তাৎক্ষণিক উদ্ধার করেন।

এ বিষয়ে তালতলী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান জানান, বরগুনা ও পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও নৌ-পুলিশ উদ্ধারকাজে অংশ নেয়। তবে মরদেহ দুটি উদ্ধার করেন স্থানীয় লোকজন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (সকাল ১১:৫৩)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

129
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme