1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
যা বললেন হাফিজ মেলবোর্ন টেস্টে পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

যা বললেন হাফিজ মেলবোর্ন টেস্টে পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে

  • প্রকাশিত : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

 স্পোর্টস ডেস্ক ||অস্ট্রেলিয়া সফরে টানা দুই টেস্টে ৩৬০ ও ৭৯ রানে হেরে সিরিজ হাতছাড়া করেছে পাকিস্তান। এমন পারফরম্যান্সের পরও কোচ কাম টিম ডিরেক্টর মোহাম্মদ হাফিজ দল নিয়ে গর্বিত।

তবে তিনি বলেন, কঠিন পরিস্থিতির সঙ্গে সমন্বয় করতে হলে প্রথম টেস্টের অন্তত তিন সপ্তাহ আগে পাকিস্তান স্কোয়াড অস্ট্রেলিয়ায় পাঠানো উচিত ছিল। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের সেটআপ বাড়ানোর ওপর জোর দিয়েছেন হাফিজ। খবর ক্রিকেট পাকিস্তানের।

পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের সঙ্গে শনিবার বৈঠক করেছেন পিসিবি ব্যবস্থাপনা কমিটির প্রধান জাকা আশরাফ। বৈঠকে প্রধান নির্বাহী কর্মকর্তা সালমান নাসিরও উপস্থিত ছিলেন। ওই বৈঠকে তিনি এ কথা বলেন।

এ সময় আশরাফ মেলবোর্ন টেস্টের সময় খেলোয়াড়দের লড়াইয়ের মনোবলের প্রশংসা করেন। যেটা তাদের মনোবল বাড়িয়ে দিয়েছিল। তিনি বিশেষ করে তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করার ওপর জোর দেন।

অধিনায়ক শান মাসুদ চেয়ারম্যান এমসিকে জানান যে, কিছু খেলোয়াড় ঘরোয়া ম্যাচের জন্য ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ করেছেন। তিনি এ সমস্যা সমাধানের ওপর জোর দেন। 

তবে সালমান নাসির প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, সবাইকে অর্থ প্রদান করা হয়েছে।

এদিকে দ্বিতীয় টেস্ট একদিন আগে শেষ হওয়ায় ম্যাচটি দেখার সুযোগ পাননি আশরাফ। এখন তিনি রোববার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (সকাল ১১:৫২)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

129
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme