1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যাংক ম্যানেজার নিহত - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যাংক ম্যানেজার নিহত

  • প্রকাশিত : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. হাসানুজ্জামান (৪৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছে। সোমবার ভোর ৫টার দিকে কালীগঞ্জ মেইনবাস্ট্যান্ড এলাকায় যশোর-ঝিনাইদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি ঝিনাইদহ থেকে মোটরসাইকেল নিয়ে সাতক্ষীরা যাচ্ছিল বলে প্রত্যক্ষদর্শিরা জানিয়েছেন।

নিহত হাসানুজ্জামান ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া এলাকার শমসের আলীর ছেলে। তিনি ঝিনাইদহ শহরের মহিলা কলেজপাড়ায় বসবাস করতেন। ৪ ভাই ও ৩ বোনের মধ্যে হাসানুজ্জামান দ্বিতীয় সন্তান। তিনি সাতক্ষীরা আইএফআইসি ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে মোটরসাইকেল যোগে ঝিনাইদহ থেকে কর্মস্থল সাতক্ষীরা যাচ্ছিলেন হাসানুজ্জামান। পথে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে হাসানুজ্জামান সড়কের ওপর পড়ে গেলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘাতক চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (সকাল ১১:৫৩)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

129
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme