1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় গায়ক পাগল হাসান মারা গেছেন - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় গায়ক পাগল হাসান মারা গেছেন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের ছাতকে বাস ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে গায়ক মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান এবং আব্দুস সাত্তার নামে দুজন মারা গেছে।

বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে ছাতক ও দোয়ারা বাজার সড়কে সুরমা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান সুনামগঞ্জের ছাতকের শিমুলতলা গ্রামের বাসিন্দা।

এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাৎক্ষণিক আহতদের নাম ঠিকানা জানা যায়নি। এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করেছে পুলিশ।

এ বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম।

তিনি জানান, সকাল সাতটার দিকে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুজনেই ঘটনাস্থলে মারা যান। আহত তিনজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (সকাল ১০:০৭)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

140
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme