1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
গোপালগঞ্জে আগুনে পুড়ে ছাই ৬টি দোকান - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

গোপালগঞ্জে আগুনে পুড়ে ছাই ৬টি দোকান

  • প্রকাশিত : সোমবার, ২৪ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ

গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৬টি দোকান। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সোমবার (২৪ জুন) ভোররাতে সদর উপজেলার তেবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোস্তাফিজুর রহমান জানান, সদর উপজেলার তেবাড়িয়া বাজারের বেলায়েত হোসেনের মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ওই মার্কেটের হাবিব শেখের ৩টি, রানা কাজী, আদিম ভূইয়া ও মফিজ শেখের একটি করে মোট ৬টি দোকান পুড়ে যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (বিকাল ৩:৩৬)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

184
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme