1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
চৌগাছায় বাস দুর্ঘটনায় কলেজ ছাত্রী আফিয়া নিহত - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

চৌগাছায় বাস দুর্ঘটনায় কলেজ ছাত্রী আফিয়া নিহত

  • প্রকাশিত : সোমবার, ২৩ জুন, ২০২৫


রায়হান হোসেন : যশোরের চৌগাছায় যাত্রীবাহী বাসের চাপায় আফিয়া ইসলাম মৃধা (২২) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা মহিদুল ইসলাম মৃধা।

সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে চৌগাছা শহরের ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আফিয়া বংশরীপুর মহল্লার বাসিন্দা এবং মৃধাপাড়া মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্রী ছিলেন।

ডাক্তার মানেই সব পারেন না’ অজ্ঞান করার দায় কার ?

প্রত্যক্ষদর্শীরা জানান, আফিয়া তার বাবার সঙ্গে মোটরসাইকেলে করে চৌগাছা বাজারের দিকে যাচ্ছিলেন। শহরের ব্রিজ এলাকায় পৌঁছে মহিদুল ইসলাম এক ব্যক্তির সঙ্গে কথা বলার জন্য মোটরসাইকেল থামান। এ সময় মহেশপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস (মাগুরা-জ-০৪-০০১৬) পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ধাক্কায় আফিয়া ছিটকে পড়ে গেলে বাসটি তার ওপর দিয়ে চলে যায়, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাসচালক নুরুল ইসলাম দুর্ঘটনার পরপরই বাস ফেলে পালিয়ে যায়।

আহত মহিদুল ইসলামকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (সকাল ১১:৫২)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

129
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme