1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
ডোবায় লাফিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার! - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

ডোবায় লাফিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার!

  • প্রকাশিত : বুধবার, ২ জুলাই, ২০২৫

যশোর প্রতিনিধি:
জনতার প্রতিক্রিয়ায় আতঙ্কিত হয়ে ডোবায় ঝাঁপিয়েও শেষ রক্ষা হলো না যশোরের কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামের। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর এলাকায় ফিরে জনতার হাতে ধরা পড়লেন তিনি। ডোবা থেকে উদ্ধার করে শেষমেশ পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে এই আলোচিত নেতা।

বুধবার (২ জুলাই) বিকেল ৩টার দিকে কেশবপুর পৌর এলাকার ভবানীপুরে এ নাটকীয় ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষিতে রফিকুল ইসলাম আত্মগোপনে চলে যান। সম্প্রতি তিনি নিজ এলাকায় ফেরেন। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ছাত্র-জনতা তার বাড়ি ঘেরাও করে ফেলে। পরিস্থিতি বুঝে পালিয়ে যান তিনি।

প্রাণ বাঁচাতে দৌড়ে আশ্রয় নেন প্রতিবেশী আরিফুর রহমান মিলনের বাড়িতে। সেখানেও জড়ো হয় উত্তেজিত জনতা। একপর্যায়ে তিনি আতঙ্কে পাশের কচুরিপানা ভরা ডোবায় ঝাঁপ দেন।

তবে জলেও মিললো না পরিত্রাণ। জনতা পুলিশে খবর দিলে রফিকুলকে ডোবা থেকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, রফিকুল ইসলামের বিরুদ্ধে নাশকতা, চাঁদাবাজি ও সহিংসতার একাধিক মামলা রয়েছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (বিকাল ৩:৪১)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

176
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme