1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
জুলাই-আগস্টের মামলা: ১৫ অক্টোবর ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

জুলাই-আগস্টের মামলা: ১৫ অক্টোবর ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ

  • প্রকাশিত : রবিবার, ২০ জুলাই, ২০২৫


নিজস্ব প্রতিবেদকঃ

জুলাই-আগস্টের মামলায় ওবায়দুল কাদের, আনিসুল হক ও পলকসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট ১৫ অক্টোবর দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরমধ্যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ২৩ আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাও রয়েছেন।

রোববার (২০ জুলাই) সকালে জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় একযোগে ৩৮ আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এর আগে, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। কেরানীগঞ্জ বিশেষ কারাগার থেকে আনা হয় সাবেক এনটিএমসির পরিচালক জিয়াউল আহসানসহ ১০ জনকে। কাশিমপুর কারাগার থেকে দীপু মনি এবং নারায়ণগঞ্জ কারাগার থেকে গোলাম দস্তগীর গাজীকে হাজির করা হয়।

এছাড়াও সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলকসহ আসামিদের মধ্যে আছেন সাবেক ৯ মন্ত্রী, সংসদ সদস্য ও পুলিশ কর্মকর্তা। মুগ্ধ হত্যা মামলা এবং নরসিংদী, কক্সবাজার, সিলেটসহ মোট ৭ মামলায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (সকাল ১১:৫৪)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

129
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme