1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
সারাদেশে বন্যায় ৯২ জনের মৃত্যু - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

সারাদেশে বন্যায় ৯২ জনের মৃত্যু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

কিশোর কুমার দেব : সারাদেশে বন্যায় ৯২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটেই মারা গেছেন ৫৫ জন এবং ৩১ জন ময়মনসিংহ বিভাগে। গত ১৭ মে থেকে ৩০ জুন পর্যন্ত এই ৯২ জনের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৩০ জুন) বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১৭ মে থেকে ২৮ জুন দুপুর পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে ৯২ জন হয়েছে। বন্যাকবলিত এলাকায় দুর্ঘটনা এবং বিভিন্ন রোগে এদের মৃত্যু হয়।

এছাড়া বন্যার কারণে নানা রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে নয় হাজার ৪৯৬ জনে দাঁড়িয়েছে। আর ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ছয় হাজার ১৫২ জন। এতে একজনের মৃত্যু হয়েছে। আরটিআই (চোখের রোগ) রোগে আক্রান্ত হয়েছেন ৩৮১ জন। এক্ষেত্রে কারও মৃত্যুর খবর নেই।

অন্যদিকে বজ্রপাতে ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৪ জনের। সাপের দংশনের শিকার হয়েছেন ১২ জন। এতে দুজনের মৃত্যু হয়েছে। পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৬৬ জনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ মে থেকে ২৯ জুন পর্যন্ত বন্যায় রংপুর বিভাগে পাঁচ, ময়মনসিংহ বিভাগে ৩১ ও সিলেট বিভাগে ৫৫ এবং ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়।

জেলাভিত্তিক মৃত্যুর সংখ্যায় শীর্ষে রয়েছে সুনামগঞ্জ। ১৭ মে থেকে ৩০ জুনের মধ্যে এখানে ২৭ জন মারা যান। সিলেট জেলায় মৃত্যু হয়েছে ১৮ জনের। হবিগঞ্জ ও মৌলভীবাজারে মারা গেছেন পাঁচজন করে।

নেত্রকোনায় ১০ এবং জামালপুরে নয়জনের মৃত্যু হয়েছে। আর ময়মনসিংহে মৃত্যু হয়েছে পাঁচজনের। এছাড়া শেরপুরে মারা গেছেন সাতজন। আর কুড়িগ্রামে চার ও লালমনিরহাটে একজন মারা গেছেন। টাঙ্গাইলে মৃত্যুবরণ করেছেন একজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (সকাল ১০:১২)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

138
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme