1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
সিলেটে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দু’জনের মৃত্যু - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

সিলেটে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দু’জনের মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ১৭ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটের সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের পুরান কালারুকা (লামাগঁও) এলাকার ফাটাবিলে বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (১৬ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পুরান কালারুকা (লামাগাঁও) এর মৃত ছইদুল্লাহ’র ছেলে সিরাজ উদ্দিন (৫৫) ও মৃত ওয়ারিছ উল্লাহ’র ছেলে নওশদা মিয়া (৪৫)। আহতরা হলেন, একই গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে ফজর আলী (৬৬) ও মৃত জহুর আলীর ছেলে নজরুল ইসলাম নজই (৪২)।

জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল্লাহ ইসহাক বিষয়টি নিশ্চিত করে বলেন, নৌকা নিয়ে মাছ ধরতে ফাটাবিল হাওরে গিয়েছিলেন চারজন। রাত সাড়ে ১২টার দিকে বজ্রপাতে দুইজন মারা যান।

এ ঘটনায় আহত হন আরও দুইজন। তিনি জানান, আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (সকাল ১০:০৬)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

141
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme