1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
ভুয়া চিকিৎসক ও অবৈধ চিকিৎসা বন্ধে স্থানীয় প্রশাসনকেও দ্বায়িত্ব নিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

ভুয়া চিকিৎসক ও অবৈধ চিকিৎসা বন্ধে স্থানীয় প্রশাসনকেও দ্বায়িত্ব নিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ

সারাদেশে গ্রামেগঞ্জে ভুয়া চিকিৎসক ও অবৈধ চিকিৎসা বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় প্রশাসনকেও ভূমিকা নেয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এর আগে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বহিঃবিভাগ ঘুরে দেখেন মন্ত্রী। কথা বলেন সেবা নিতে আসা রোগীদের সাথেও। এছাড়া হাসপাতালের নানা সঙ্কট নিয়ে সেখানকার কর্মকর্তাদের সাথেও কথা বলেন তিনি।

ভুয়া চিকিৎসক ও অবৈধ চিকিৎসা প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্থানীয় সরকারের দ্বায়িত্বে থাকা চেয়ারম্যান ও সংসদ সদস্যরা যদি সে সমস্ত জায়গা পরিদর্শন করে আমাদের মন্ত্রণালয়কে জানান, তাহলে আমরা এ ব্যাপারে কার্যকরী ভূমিকা পালন করতে পারবো। আমি এ ব্যাপারে সংসদে আগেও বলেছি এখনও গণমাধ্যমে বলছি স্থানীয় নেতৃত্বে থাকা জনপ্রতিনিধিরা এ বিষয়ে আমাদেরকে অবহিত করুন।

উল্লেখ্য, স্বাস্থ্যখাতের জটিলতার বড় কারণ হিসেবে জনবল সঙ্কটকে দায়ী করেন মন্ত্রী। তবে সেই সঙ্কট নিরসনে কাজ চলছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (সকাল ১১:৫২)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

129
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme