1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
হিজড়ার ছদ্মবেশে থাকা যুবকের মরদেহ উদ্ধার - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

হিজড়ার ছদ্মবেশে থাকা যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেট নগরে হিজড়ার ছদ্মবরণে থাকা তুষার মিয়া (২০) নামে এক যুবকের  মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত তুষার মিয়া ময়মনসিংহ জেলার আবুল হাশেমের ছেলে ও নগরের খাসদবির সাজু মিয়ার বাসার ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

রবিবার ভোরে নগরের সুবহানীঘাট সবজিবাজার সংলগ্ন খালি জায়গা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
  
নিহতের বড় ভাই হিমেল আহমদ রাফি বলেন, তার ভাই হিজড়া নয়।

কিন্তু তিনি হিজড়াদের সঙ্গে চলতো। রাতে তার ভাইকে কয়েকজন হিজড়া বের করে আনে। এরপর কে বা কারা তাকে হত্যা করেছে।   

সিলেট মহানগরীর কোতোয়ালি মডেল থানার সুবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) জগৎজ্যোতি বলেন, মরদেহের গলায় ফাঁসের চিহ্ন রয়েছে।

ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়।   

সিলেট মহানগরীর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ জানান, নিহত তুষার নারীর ছদ্মবরণে হিজড়ার রূপ ধরে থাকতো। সে হিজড়াদের সঙ্গে চলাফেরা করতো। ভোররাতে ওখানে সেসহ আরও ৩/৪ জন ছিল।

ধারণা করা হচ্ছে তাকে গলায় রশি লাগিয়ে চাপ দিয়ে হত্যা করা হচ্ছে। তাছাড়া ধস্তাধস্তিরও আলামত মিলেছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (বিকাল ৩:২৩)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

188
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme