1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

  • প্রকাশিত : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩


নিজস্ব প্রতিবেদকঃ

ভোলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই মো. ছালেম মুন্সি (৫৫)। শুক্রবার (৭ এপ্রিল) তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মো. ছালেম মুন্সি ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফুল কাচিয়া গ্রামের মুন্সি বাড়ির মো. আমির হোসেনের ছেলে। এ ঘটনায় বড় ভাই মো. নশু মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, নিহতের সঙ্গে তার বড় ভাই নশু মুন্সির দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে আজ সালেমের একটি ছাগল নশুর শিম ক্ষেত খায়। এতে ক্ষিপ্ত হন নশু মুন্সি। পরে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে ছালেমকে প্রথমে মারধর ও পরে গলাটিপে হত্যা করেন বড় ভাই নশু মুন্সি।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা মরদেহ ময়নাতদন্তের জন্য উদ্ধার করেছি। এ ঘটনায় নশু মুন্সিকে গ্রেপ্তার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (দুপুর ১:৪২)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

163
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme