1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
ভান্ডারিয়ায় ‘বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর’ জেপির সাধারন সম্পাদকসহ ১০ নেতা কারাগারে - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

ভান্ডারিয়ায় ‘বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর’ জেপির সাধারন সম্পাদকসহ ১০ নেতা কারাগারে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুর ভান্ডারিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর ও আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর হামলা ও ভাংচুরের  মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টি জেপি (মঞ্জু) এর উপজেলা সাধারন সম্পাদক আতিকুল ইসলাম উজ্জলসহ ১০ জনকে জেল হাজতে প্রেরন করেছে পিরোজপুরের একটি আদালত।

মামলা সূত্রে জানাগেছে, গত ১৭ এপ্রিল পিরোজপুরের ভান্ডারিয়ার তেলিখালীতে জাতীয় পার্টি জেপি (মঞ্জু)র একটি ইফতার পার্টি শেষে দলীয় নেতা কর্মীরা ভান্ডারিয়া ফেরার পথে স্থানীয় ছাত্রলীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় আওয়ামীলীগ ও ছাত্রলীগের ১২ জন নেতাকর্মী আহত হন। এর কিছু পরে ভান্ডারিয়া জেপির (মঞ্জু) দলীয় নেতা কর্মীরা আওয়ামীলীগ এর দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় ভাংচুর করা হয় জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবিও।

এ ঘটনায় ১৯ এপ্রিল স্থানীয় যুবলীগ নেতা চপল হাওলাদার বাদি হয়ে  ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলা আদালতে গেলে আসামীরা হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন নেন। জামিনের সময় শেষ হলে আসামীরা  পিরোজপুর চীফ জুডিশিয়াল আদালতে জামিন বৃদ্ধির আবেদন জানান।  বৃহস্পতিবার শুনানীর তারিখ থাকায় চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট মো: আবু জাফর নোমান শুনানী শেষে তাদের জেল হাজতে প্রেরন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (দুপুর ১:৪০)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

162
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme