1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
আখাউড়ায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

আখাউড়ায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

  • প্রকাশিত : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় শাহার মোল্লা (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (৮ মার্চ) সকালে আখাউড়া-ধরখার সড়কের পৌরশহরের শান্তিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহার পৌরশহরের শান্তিনগর গ্রামের মৃত গেদু মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার ভোরে আখাউড়া-ধরখার সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন শাহার মোল্লা। এসময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর চালক পালিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি নূরে আলম। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (বিকাল ৩:৩১)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

186
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme