1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
গাইবান্ধার ধাপেরহাট ইউপি নির্বাচনে জাল ভোট দিয়ে গিয়ে ৩ যুবক আটক - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

গাইবান্ধার ধাপেরহাট ইউপি নির্বাচনে জাল ভোট দিয়ে গিয়ে ৩ যুবক আটক

  • প্রকাশিত : শনিবার, ৯ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৬ নম্বর ধাপেরহাট  ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে তিন যুবক। 

শনিবার (৯ মার্চ) দুপুরে উপজেলার মধ্য নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামের বাবলু মিয়ার ছেলে সজল মিয়া(১৭), একই এলাকার ওসমান আলীর ছেলে জনি মিয়া(১৭) ও আমিরুল ইসলাম (১৮)।

মধ্য নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার ডা. আব্দুল্লাহেল কাফী জানান, ভোটগ্রহণ চলাকালে বিকেল তিনটার দিকে কেন্দ্রে আসেন তিন যুবক। এ সময় তারা ভোটার দাবি করে ভোট দেয়ার চেষ্টা করেন। তাদের কথাবার্তায় সন্দেহ হলে আটক করে পুলিশের কাছে সোর্পদ করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ওই তিন যুবক মোটরসাইকেল প্রতীকে ভোট দেয়ার জন্য কেন্দ্রে আসার কথা স্বীকার করেছে।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান জানান, আটক ওই তিন যুবক ভোটকেন্দ্রে এসে জাল ভোট দেওয়ার চেষ্টা করে। ভোটগ্রহণ শেষ হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, ২০২২ সালের ৩১ জানুয়ারি ধাপেরহাট ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রতিকের প্রার্থী শফিকুল কবির মিন্টু চেয়ারম্যান নির্বাচন হন। কিন্তু গেল বছরের ১৫ জুলাই অসুস্থতার কারণে চেয়ারম্যান  শফিকুল কবির মিন্টুর মৃত্যুতে এ পদটি শুন্য হয়। আজ এই ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (দুপুর ১:৫৭)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

169
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme