1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত ১২ - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত ১২

  • প্রকাশিত : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ

ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। বুধবার (১৭ এপ্রিল) ঝালকাঠি পৌরসভার এলাকার গাবখান ব্রিজের পাশে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় ১১ জন।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন। আহতদের প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়। পরে তাদের মধ্যে ১০ জনকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

নিহতদের নাম ও পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। তবে তাদের মধ্যে ট্রাকের চালকও রয়েছেন। দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এ ঘটনায় খুলনা-বরিশাল সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ নিশ্চিতভাবে জানা যায়নি বলেও জানান তিনি।

প্রত্যক্ষদর্শীদের একজন জানান, খুলনা থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে প্রথমে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষ হয়। পরে পাশে থাকা বেশ কয়েকটি অটোরিকশাসহ খাদে পড়ে যায় ট্রাকটি। ইতোমধ্যে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঝালকাঠির সিভিল সার্জন জয়নুল ইসলাম, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঘটনাস্থলে উৎসুক জনতার প্রচুর ভীড় রয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস। সাথে স্থানীয়রাও পুলিশকে সহায়তা করছেন।

দুর্ঘটনার বিষয়ে সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালে রয়েছে। দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (সকাল ৮:৩৬)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

143
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme