সমাজে প্রচলিত ‘মৃত্যুর পর ভাই-বোনের আর দেখা হবে না’-এ ধারণার ইসলামে কোনো ভিত্তি নেই।পবিত্র কোরআনের সূরা আবাসার আয়াত অনুযায়ী পরকালে ভাই-বোনের সাক্ষাৎ সম্ভব, তবে কেয়ামতের ময়দানে তারা আমলের হিসাবের ভয়ে একে অপরের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে।
মৃত্যুর পর ভাই-বোনের দেখা হবে না—এ ধারণার ইসলামে কোনো ভিত্তি নেই
সমাজে অনেকের মুখে শোনা যায়, মৃত্যুর পর ভাই-বোনের আর কখনো দেখা হবে না। অনেকে আবার বিষয়টি দৃঢ়ভাবে বিশ্বাসও করেন। তবে ইসলামি শিক্ষায় এ কথার কোনো ভিত্তি নেই।
পবিত্র কোরআনের সূরা আবাসা (আয়াত ৩৪)-এ আল্লাহ তায়ালা বলেন ‘(يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ)।
(ইয়াওমা ইয়াফিররুল মারউ মিন আখি)’ ‘সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাইয়ের কাছ থেকে’
আয়াতের ব্যাখ্যায় বলা হয়, কেয়ামতের ময়দানে মানুষ একে অপরের কাছ থেকে দূরে সরে যাবে, এমনকি ভাইও ভাই থেকে পালাবে—কারণ সেদিন প্রত্যেকে নিজের আমলের হিসাব নিয়ে ব্যস্ত থাকবে।
এ আয়াতই প্রমাণ করে, মৃত্যুর পর ভাই-বোনের সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নেকি বা দায়িত্ব বাঁচানোর জন্য তারা একে অপরের থেকে মুখ ফিরিয়ে নেবে।
আলেমদের মতে, “মৃত্যুর পর ভাই-বোনের আর দেখা হবে না”—এমন কোনো বাণী কোরআন বা হাদিসে নেই। বরং যদি ভাই-বোন উভয়েই জান্নাতি হন, তবে জান্নাতে তাদের দেখা-সাক্ষাৎ ও মিলন সম্ভব হবে।
Leave a Reply