1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
পটুয়াখালীতে ৩ কে‌জি গাজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

পটুয়াখালীতে ৩ কে‌জি গাজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ

পটুয়াখালী‌তে ৩‌ কে‌জি গাজাসহ চি‌হ্নিত মাদক ব্যবসায়ী তা‌নিয়া বেগম ও তানজিলাকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চা‌লি‌য়ে দুমকী উপ‌জেলার মহাসড়ক থে‌কে তাদেরকে গ্রেফতার করা হয় ব‌লে নি‌শ্চিত ক‌রেন পটুয়াখালীর ডি‌বি ওসি মো. জ‌সিম উদ্দিন।

গ্রেফতারকৃত তানিয়া দুমকী উপ‌জেলার মুরা‌দিয়া এলাকার মো. শাহজাহান হাওলাদারের মে‌য়ে। আর তানজিলা একই এলাকার মো. রফিক হাওলাদারের মে‌য়ে। এর আ‌গে, গতকাল রা‌তে পটুয়াখালীর চিহ্নিত মাদক সম্রাট শাহ আলমকে ৩‌ কে‌জি গাজাসহ গ্রেফতার ক‌রে ডি‌বি পু‌লিশ।

ওসি মো. জসিম উদ্দিন জানান, ঢাকা থে‌কে লঞ্চযোগে পটুয়াখালীর বগা লঞ্চঘাট নে‌মে দুমকীর দি‌কে আস‌ছিল ওই দুই নারী ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে আ‌গে থেকেই তাদেরকে ফলো করা হচ্ছিল। এক পর্যা‌য়ে দুমকী উপ‌জেলার ব্র্যাক অফিসের সাম‌নে আস‌লে তা‌দের সা‌থে থাকা ব্যাগ তল্লাশি ক‌রে ৩‌ কে‌জি গাজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (বিকাল ৩:৪১)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

177
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme