1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
'নশ্বর জীবন' এম. হানিফা। - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

‘নশ্বর জীবন’ এম. হানিফা।

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

একদিন সবাই যাব চলে
মায়াবী এই পৃথিবী ফেলে
যেমনি গেছে সবার পূর্ব পুরুষ
পিতা-মাতা-আত্মীয়-স্বজন
বন্ধু-বান্ধব আর প্রতিবেশি
ভাসিয়ে চোখের জলে।

ছাড়তে হবে এই পৃথিবী একদিন
যতই সাজাই সোনার সংসার করে রঙিন
করবে রোদন থাকবে যারা স্বজন
লাভ হবেনা কিছুই তাতে
যদি না থাকে পূণ্যের ভাণ্ডার
সম্পদ পেয়ে সবাই যাবে ভুলে!

কষ্টে গড়া সম্পদের পাহাড়
আসবেনা কারো কোন কাজে
খালি হাতে সাদা পোশাকে
সব ছাড়িয়া থাকবে পড়িয়া
নির্জন কোন কবরস্থানে
একদিন সবাই যাব চলে
মায়াবী এই সংসার ফেলে।

দেহ খাবে মাটি-পোকা
সম্পদ খাবে ওয়ারিশ
ভাগ্য যদি ভালো হয় কারো
ভালো কাজে মৃতের নামে
রেখে যাওয়া সম্পদ থেকে
করবে তারা দান-খয়রাত
এটাই পরম সত্য মানব জীবনের।

ভালো যদি না হয়রে উত্তরাধিকার
সম্পদ নিয়ে কবরে দ্বন্দ্ব
করবে হামলা মামলা নিজেদের মাঝে
হানা-হানি কাটা-কাটি করবে তারা
তোমার সম্পদ ভোগের আর ভাগ নিয়ে
সম্পদ যা তুমি রেখে গেলে ধরায়
মন্দ কাজে ব্যয় করলে তোমার সম্পদের
শাস্তি তোমার পেতেই হবে থেকে পরপারে।

সাবধান যদি নাইবা হলাম
এই জীবনের কালে
সাধের জীবন আর সোনার সংসার
সবই যাবে সেদিন বিফলে
সময় থাকতে সবাইকে তাই
ভাবতে হবে পরকালের কথা
নইলে পরে নরকের অগ্নিতে
পুড়ে জীবন হবে শেষে আঙ্গার।

যতই করি বাহাদুরি
আসলে সব মিছে
ভাল সন্তান ভাল কাজ
ভাল স্বজন আর সৎ আদর্শ
রেখে গেলে শাস্তির শংকা নেই
ঘটে যদি এর ব্যতিক্রম
পরকাল নিয়ে থাকবে ভয়
সার্থক হবে দুই জাহানে
সৎ থাকলে এই জীবনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (বিকাল ৩:৩৬)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

184
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme