1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
আমতলীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১ - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

আমতলীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • প্রকাশিত : রবিবার, ১৭ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

বরগুনার আমতলী-পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে বাস যাত্রী রিয়াদ (৩০) নিহত ও অপর ৭ যাত্রী গুরুত্বর আহত হয়েছে। আহতদের পটুয়াখালী ও বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাতে ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসা রাজিব পরিবহন নামে (ঢাকা মেট্রো- ব- ১৫- ৮১৭৫) একটি যাত্রীবাহী পরিবহন বাসটি আজ রবিবার সকাল অনুমান সাড়ে ৭টার দিকে ওই মহাসড়কের ব্রিকফিল্ড নামক স্থানে পৌছাইলে আমতলী থেকে ছেড়ে যাওয়া একটি মালবাহী খালি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪-১১৫৯) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই পরিবহন বাসে থাকা ৮ যাত্রী গুরুত্বর আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত ৮ জনের প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা গুরুত্বর হওয়ায় আহত রোগীদের পটুয়াখালী ও বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। সেখানে বসেই গুরুত্বর আহত যাত্রী রিয়াদ মারা যায়। নিহত রিয়াদের বাড়ি গৌরনদী উপজেলার কুতুবপুর গ্রামে। তবে তার পিতার নাম জানা যায়নি বলে পুলিশ জানায়।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘাতক বাস ও ট্রাক আটক করে থানায় নিয়ে আসলেও উভয় গাড়ীর চালক ও হেলপাররা পালিয়ে গেছে।

এ ঘটনায় আমতলী থানায় একটি মামলা প্রক্রিয়াধীন বলে থানা সূত্রে জানা গেছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মিজানুর রহমান বলেন, আমতলীতে সড়ক দুর্ঘটনায় এক বাস যাত্রী নিহত ও সাত জন গুরুত্বর আহত হয়েছে। ঘাতক বাস ও ট্রাক দুটি আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (সকাল ৮:৩৫)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

143
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme