1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
মিন্নির জামিন আবেদন শুনানিতে বিচারকের অপারগতা - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

মিন্নির জামিন আবেদন শুনানিতে বিচারকের অপারগতা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩
বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ জামিন আবেদনটি শুনতে অপারগতা জানান
আয়শা সিদ্দিকা মিন্নি

স্টাফ রিপোর্টার বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট।

বুধবার (১১ জানুয়ারি) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ জামিন আবেদনটি শুনতে অপারগতা জানান।

আরও পড়ুন : ভারতীয় দু কাশির সিরাপে নিষেধাজ্ঞা

মিন্নির পক্ষে আদালতে ছিলেন অ্যাডভোকেট সৈয়দা নাসরিন ও অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল।
জামিউল হক বলেন, ‘ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ কেনো আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবেদনের শুনানি করতে অপারগতা করেছেন তা প্রকাশ করেননি। আমরা একই জামিন আবেদন হাইকোর্টের অন্য বেঞ্চে নিয়ে যাব।’

বরগুনা সরকারি কলেজের প্রধান ফটকের কাছে ২০১৯ সালের ২৬ জুন বরগুনা শহরে রিফাত শরীফকে (২২) কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রিফাতের বাবা বাদী হয়ে ২৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। প্রথমে মিন্নিকে একজন সাক্ষী হিসেবে রাখা হলেও ২০১৯ সালের ১৬ জুলাই তাকে আসামি করে গ্রেপ্তার করা হয়।

মিন্নি বর্তমানে কাশিমপুরের কারাগারে আছেন। ২০২২ সালের ১৬ অক্টোবর হত্যা মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন মিন্নি। ২০২০ সালের ৬ অক্টোবর মিন্নি নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর, ২০১৯ সালে প্রকাশ্য দিবালোকে বরগুনায় রিফাত হত্যার ঘটনায় জেলা ও দায়রা জজ মো. আসাদুজ্জামান মিন্নি ও অন্য পাঁচজনকে মৃত্যুদণ্ড দেন। মামলার পূর্ণাঙ্গ রায় ২০২০ সালের ৩ অক্টোবর প্রকাশিত হয় এবং পরের দিন ডেথ রেফারেন্স হাইকোর্ট বিভাগে পৌঁছায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (সকাল ৮:৩৫)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

143
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme