1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
‘যে তুলি শুধুই আবীর আঁকতে জানে’ আবীর হাসান - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

‘যে তুলি শুধুই আবীর আঁকতে জানে’ আবীর হাসান

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

পৃথিবীর নানা লোভ লালসায়
কখনও বা স্থবিরতার
ঘুম্ ঘুম্ নেশায়
ডুবে থেকে কাটিয়েছি কাল;
তোমাকে না পেয়ে
হৃদয়ে চাপা ব্যাথা ব’য়ে!
তোমাকে পরম ভালবেসে
চোখের রেটিনায় বিমূর্ত রেখে
এঁকেছি এক রহস্যময় ছবি
কিন্তু তুলির শেষ আঁচড়ে
সজীবতা আনতে পারিনিকো তার!
তুমি বোবা ব্যাথায়
নীরবে উড়ে বেড়িয়েছ
আমার নীলাকাশের
দূর সীমানায়
শুভ্র বলাকাটির মতন!
ব্যাথায় আমিও
বোবা হয়ে যাই…. ..
খাম্ চে ধরে
হৃদয় অলিন্দ,
মুচ্ ড়ে ওঠে
হৃদয় নিলয়!
ভালবাসবো
শিশির কণার মত
দুর্বার ডগায়… ..
অনন্ত প্রেম কেন্দ্রিভূত হবে এক অনন্য বিন্দুতে!
স্মরণে রাখবো
মৃত সন্তান বাৎসল্যে
আর ব’য়ে বেড়াব কষ্টের
বহমান রসায়ন!
অথচ আসব আসব করেও
আসবে না তুমি,
র’য়ে যাবে দূরে….
ঐ যে ঐ
নিঃসঙ্গ বলাকাটির মতোন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (সকাল ১০:০৫)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

142
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme