1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
ফেনীতে র‍্যাবের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ২ কারবারি আটক - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

ফেনীতে র‍্যাবের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ২ কারবারি আটক

  • প্রকাশিত : শুক্রবার, ২ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

ফেনী সদর এলাকায় গোপন সংবাদ ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৩৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

গোপন সংবাদ ভিত্তিতে বৃহস্পতিবার, ১ জুন সন্ধ্যায় সাড়ে ৭ টার দিকে ফেনী মডেল থানাধীন পাঠানবাড়ি বাদশা মিয়ার মসজিদ সংলগ্ন পাঁচতলা একটি ফ্ল্যাট বাসা ভাড়ায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ফেনীর দাগনভূঁইয়া থানার সাজেদুল আজাদ অরূপে দিদার (৪৫), কুমিল্লার চৌদ্দগ্রামের আবুল হাশেম এর স্ত্রী ফাতেমা বেগম (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার বলেন,পাঁচতলা একটি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করেছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাসার শয়নকক্ষে থেকে ৯৩৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৯০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির মোট ০২ লক্ষ ৭০ হাজার টাকা উদ্ধারসহ আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩৮ লক্ষ টাকা ।

তিনি আরও জানান, সিডিএমএস পর্যালোচনা করে সাজেদুল আজাদ এর বিরুদ্ধে ফেনী জেলার দাগনভূঁইয়া থানায় ০৭ টি মাদক ও ফেনী মডেল থানায় ০৩ টিসহ সর্বমোট ১১ টি মামলা পাওয়া যায়।

পরবতীতে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (সকাল ১০:১৩)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

139
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme