1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
ফেনীর সড়কে ঝরলো তিন প্রাণ - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

ফেনীর সড়কে ঝরলো তিন প্রাণ

  • প্রকাশিত : সোমবার, ২৪ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিন জন নিহত হয়েছেন। রবিবার (২৩ জুলাই) মধ্যরাতে ফুলগাজীতে লরির সঙ্গে ধাক্কা খেয়ে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী ও  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় মারা গেছেন এক নারী।

নিহতরা হলেন- ফুলগাজী উপজেলার পূর্ব ঘনিয়া মোড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে এয়ার আহমদ (৭০), পরশুরাম উপজেলার শালধর বাজার এলাকার আবদুল গফুরের ছেলে আবদুর রহিম (৪৩) ও হালিমা বেগম (৩৭)। হালিমা ফেনী শহরের পূর্ব বিজয়সিংহ গ্রামের আমির হোসেনের স্ত্রী।

ফুলগাজী থানার ওসি আবুল হাসিম জানান, উপজেলার মুন্সীরহাট কুতুবপুর এলাকায় ফেনী থেকে পরশুরামগামী একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রোলার মেশিনের পেছনে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে চালকসহ তিনজন আহত হযন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত বলে জানান। আহত অপরজন একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ফেনীতে মহাসড়ক দিয়ে হাঁটার সময় দ্রুতগতির যাত্রীবাহী বাসচাপায় পথচারী হালিমা বেগম (৩৭) নামের এক নারী নিহত হয়েছেন। একই ঘটনায় তার মেয়ে হানিফা (৪) আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক মোস্তফা কামাল এই তথ্য নিশ্চিত করেছেন।  

নিহতদের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (বিকাল ৩:৩৮)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

184
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme