1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
ফেনীতে বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, চালকসহ নিহত ২ - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

ফেনীতে বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, চালকসহ নিহত ২

  • প্রকাশিত : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ

ফেনীর মুহুরীগঞ্জ রেলওয়ে ক্রসিংয়ে চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বালুবাহী ট্রাকের চালকসহ দু’জন নিহত হয়েছেন। শুক্রবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনার পর জেলা ও রেলওয়ে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ সুপার জাকির হাসান জানান, শুক্রবার সকালে চট্টগ্রামগামী ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসে। ট্রেনটি মুহুরীগঞ্জ রেলওয়ে ক্রসিং পার হওয়ার সময় অসাবধানতায় একটি বালুবাহী ট্রাক লাইনে উঠে পড়ে। এসময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে ট্রাকের চালক ও ট্রেনের এক যাত্রী নিহত হন।

ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ হারুন জানান, দুর্ঘটনার পর প্রায় তিন ঘণ্টা একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। এ ঘটনায় তদন্ত কমিটি করা হবে বলেও জানান স্টেশন মাস্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (বিকাল ৩:২৩)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

188
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme