1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে তরুণ নিহত - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে তরুণ নিহত

  • প্রকাশিত : শুক্রবার, ১০ মে, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামে এবার কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মেহেদী হাসান (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৯ মে) রাত পৌনে ৯টার দিকে নগরের ইপিজেড থানাধীন আকমল আলী রোড পকেট গেটমুখী রেলবিট এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন মো. রিফাত (১৯) নামে আরও এক তরুণ। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, বৃহস্পতিবার রাত ৮টা ৪৭ মিনিটের দিকে পকেট গেট এলাকা থেকে রিকশায় চড়ে মূল সড়কের দিকে যাচ্ছিল মেহেদী ও রিফাত। এসময় রেলবিট চার রাস্তার মোড়ের আগে দুই তরুণকে রিকশা থেকে নামিয়ে মারধরের একপর্যায়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে কিশোর গ্যাং সদস্যরা। স্থানীয় লোকজন এগিয়ে গেলে ছুরি ঘটনাস্থলে ফেলেই পালিয়ে যায় তারা।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসাইন জানান, স্থানীয় দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতের এই ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান ভোলার লালমোহন থানার গোরিন্দা বাজার এলাকার বাসিন্দা। আহত তরুণ রিফাত ইপিজেড থানার ৩৮ নম্বর ওয়ার্ডের ২ নম্বর সাইড পাড়ার মালুর বাড়ির মো. মিন্টুর ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (সকাল ৮:৩৩)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

143
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme