1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
‘অচল’ রিয়াদই শেষ পর্যন্ত অবিচল-অটল - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

‘অচল’ রিয়াদই শেষ পর্যন্ত অবিচল-অটল

  • প্রকাশিত : শনিবার, ৮ জুন, ২০২৪

ক্রীড়া ডেস্কঃ

অনেকেই তার ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন। বলেছিলেন, ‘বুড়ো’ হয়ে গেছে, আর চলে না। সেই ‘বুড়ো’-‘অচল’ মাহমুদউল্লাহ রিয়াদে ভর করেই শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বন্দরে ভিড়লো বাংলাদেশ। গেল কিছুদিন ধরে ভোতা হতে থাকা বাঘের নখ শেষ পর্যন্ত খানিকটা শক্তি নিয়েই আচড় কেটে দিলো সিংহের গায়ে।

ম্যাচ শেষে কোচ চন্দিকা হাথুরুসিংহের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবিও একটা ভিন্ন বার্তা দেয়। ইস্পাতসম মানসিকতার কোচ হিসেবে হাথুরুর ‘দুর্নাম’ বেশ পুরনো। তিনিই যখন এমন খোশমেজাজে নির্ভরতার হাত রাখেন মাহমুদউল্লার কাঁধে, তখন অনেক সমীকরণ সহজ হয়ে যায়। বলার অপেক্ষা রাখে না, ৩৮ বসন্ত পার করা এই ব্যাটার এখনও দলের অন্যতম কাণ্ডারি। যার ওপর ভরসা করা যায়, আস্থা রেখে ডাগআউটে বসে চুমুক দেয়া যায় কফির মগে।

শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১৬ রানের ইনিংসকে এক দেখায় খুব গুরুত্বপূর্ণ মনে নাও হতে পারে। কিন্তু যারা ভোরে ঘুম থেকে উঠে ডালাসের ম্যাচে চোখ রেখেছিলেন, তারা অন্তত জানেন এই ১৬ রানের মাহাত্ম্য।

অবশ্য মাহমুদউল্লাহ’র ব্যাট যে হাসবে, তার ইঙ্গিত তিনি আগেই দিয়েছিলেন। প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে যেখানে বাংলাদেশি ব্যাটাররা উইকেটে আসা-যাওয়ার মধ্যে ছিলেন, সেখানে তিনি করেছেন ৪০ রান। বলা যায়, স্রোতের বিপরীতে বৈঠা ধরে দলকে তীরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু, স্রোতের অনুকূলে যখন বুমরাহ-আর্শ্বদ্বীপরা, সেখানে প্রতিকূলে এক মাহমুদউল্লাহ বৈঠা আর কতক্ষণই বা টেনে ধরে রাখবেন?

বিশ্বকাপে সুপার এইটে পৌঁছাতে এখনও সামনে বড় বাধা আছে কয়েকটি। প্রথমত, পরের ম্যাচেই শক্ত প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। পরে অবশ্য সামনে আসবে নেদারল্যান্ডস আর নেপাল। দলে যেহেতু মাহমুদউল্লাহ’র মত ‘ফিনিশার’ তকমা লাগানো ব্যাটার আছে, তাই টপ-এইটে থাকার আশা করা যেতেই পারে। প্রথম ম্যাচের পর ভক্তদের এমন প্রত্যাশাকে কেউ অন্তত উচ্চাকাঙ্খা বলবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (বিকাল ৩:৪৩)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

176
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme