1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
বিসিবির সাবেক পরিচালক মল্লিকের বিরুদ্ধে দুদকের মামলা - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

বিসিবির সাবেক পরিচালক মল্লিকের বিরুদ্ধে দুদকের মামলা

  • প্রকাশিত : সোমবার, ৫ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আরেক সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। নানা সময়ে তার বিরুদ্ধেও ছিল বোর্ডে ক্ষমতা কুক্ষিগত করে রাখার অভিযোগ। এছাড়া ক্লাব বাণিজ্যেও তার নাম জড়িয়েছে বহুবার।

এবার সেই মল্লিকের বিরুদ্ধে প্রায় ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সূত্র জানিয়েছে, মল্লিকের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিভিন্ন সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগ দীর্ঘদিন ধরে অনুসন্ধান করছিল দুদক। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। মামলার তদন্তের সময় অভিযুক্তের স্থাবর ও অস্থাবর সম্পদ এবং তার আর্থিক লেনদেনের উৎস খতিয়ে দেখা হবে।

এদিকে, ৩২ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ ও ৮০০ কোটির অস্বাভাবিক লেনদেনের অভি‌যো‌গে নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধেও ২টি মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (বিকাল ৩:৫১)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

176
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme