1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
পাঠ্যবই থেকে আউট সাকিব-সালাউদ্দিন, যুক্ত হলেন কারা? - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

পাঠ্যবই থেকে আউট সাকিব-সালাউদ্দিন, যুক্ত হলেন কারা?

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ

দেশের কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম নতুন পাঠ্যবই থেকে বাদ দেয়া হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যক্রমের কারিকুলামে সপ্তম শ্রেণীর ‘ইংলিশ ফর টুডে’ বইতে খেলাধুলা বিষয়ক একটি পরিচ্ছেদ ‘স্পোর্টস পার্সোনালিটিজ’ অংশে আনা হয়েছে এই পরিবর্তন।

একযুগ আগে, ২০১৩ সালে সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ে ‘গেইমস এন্ড স্পোর্টস’ অধ্যায়ে বিশ্বের আট বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্বকে যুক্ত করা হয়। সেখানে এতদিন থাকা সাকিব, সালাউদ্দিনের সঙ্গে বাদ পরেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার।

বইয়ে সেই আট ক্রীড়া ব্যক্তিত্বের তালিকায় ছিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে, আর্জেন্টিনার গ্রেট দিয়াগো ম্যারাদোনা, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা, ভারতের শচীন, যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামস, বাংলাদেশের পর্বতারোহী নিশাত মুজমদার, ক্রিকেটার সাকিব আল হাসান ও সাবেক ফুটবলার কাজী সালাউদ্দিন।

এই আট জন থেকে সাকিব, সালাউদ্দিন ও শচীনকে বাদ দিয়ে যুক্ত করা হয়েছে বর্তমান জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও দাবাড়ু রানী হামিদের নাম।

এমনকি সাকিব ও সালাউদ্দিনকে নিয়ে আলাদা একটা অধ্যায়ও ছিলো পাঠ্যবইতে, সেটাও বাদ দেয়া হয়েছে নতুন সংস্করণে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (বিকাল ৩:৪১)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

177
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme