1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
দুই দিনের উৎসব শুরু পূর্বপশ্চিম সাহিত্য পুরস্কার পেলেন ৬ লেখক - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

দুই দিনের উৎসব শুরু পূর্বপশ্চিম সাহিত্য পুরস্কার পেলেন ৬ লেখক

  • প্রকাশিত : শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২


যশোর অফিস: সারা দেশের দুই শতাধিক লেখকের অংশগ্রহণে যশোরে শুরু হয়েছে দুই দিনব্যপী পূর্বপশ্চিম আন্তর্জাতিক সাহিত্য উৎসব। শুক্রবার সকালে আরআরএফ টার্ক সেন্টারে উৎসবের উদ্বোধন করেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন। উৎসবের আয়োজক পূর্বপশ্চিম সাহিত্য সংগঠন।উৎসবের শুরুতেই পূর্বপশ্চিম সাহিত্য পুরস্কার ঘোষণা করেন আয়োজকরা। এবার সাহিত্যের দুই ক্যাটাগরিতে মোট ৬ লেখক পুরস্কার পেয়েছেন। পাশাপাশি বরেণ্য ৩ লেখককে জানানো হয়েছে বিশেষ সম্মাননা। এবার পূর্বপশ্চিম সাহিত্য পুরস্কার ২০২২ পেয়েছেন কথাসাহিত্যিক আহমেদ মোস্তফা কামাল, কবি ও প্রাবন্ধিক তপন বাগচী এবং কবি আমিনুল ইসলাম। অন্যদিকে পূর্বপশ্চিম তরুণ সাহিত্য পুরস্কার পেয়েছেন কবি সেঁজুতি বড়ুয়া, কথাসাহিত্যিক ও চ্যানেল টোয়েন্টিফোরের অনুসন্ধানী সাংবাদিক আবদুল্লাহ আল ইমরান এবং কথাসাহিত্যিক মাহবুব ময়ূখ রিশাদ।

আরও পড়ুন : গল্পের ভীড়ে যশোরে চার লেখক

 এছাড়াও উৎসবে কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, ঔপন্যাসিক হোসেনউদ্দীন হোসেন ও কবি দারা মাহমুদকে বিশেষ সম্মাননা জানানো হয়। বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে উৎসবে আরও উপস্থিত ছিলেন কবি আসাদ মান্নান, মাকিদ হায়দার, মজিদ মাহমুদ, চঞ্চল শাহরিয়ার, মনি হায়দার, আশরাফ জুয়েল, ইকবাল রাশেদীন, চঞ্চল কবীর, রাসেল রায়হান, কিঙ্কর আহ্সান, হামীম কামাল, শিমুল সালাহউদ্দনসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় দুই শতাধিক কবি ও কথাসাহিত্যিক। আয়োজকরা জানান, ২০১৪ সালে প্রতিষ্ঠার পর থেকে পূর্বপশ্চিম সংগঠনটি বাংলা ভাষা ও শিল্প-সাহিত্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (বিকাল ৩:৪১)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

176
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme