1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
দক্ষিণ কোরিয়াকে বিধ্বস্ত করে, কোয়ার্টার ফাইনালে তিতে বাহিনী - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

দক্ষিণ কোরিয়াকে বিধ্বস্ত করে, কোয়ার্টার ফাইনালে তিতে বাহিনী

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

দুর্জয় স্পোর্টস: আক্রমণভাগের দুর্দান্ত প্রদর্শনীতে স্টেডিয়াম ৯৭৪ ভাসল গোল বন্যায়। পর্তুগালকে হারিয়ে বিশ্বকে চমকে দেয়া দক্ষিণ কোরিয়াকে নিয়ে রীতিমতো ছেলেখেলায় মাতল ব্রাজিল। সন ইয়ং-মিনদের বিপক্ষে ৪-১ গোলের দুর্দান্ত জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল নেইমার-রিচার্লিসনরা।

ম্যাচের শেষ বাঁশি বাজতে ৯০ মিনিটের অপেক্ষা হলেও ব্রাজিলের শেষ আট নিশ্চিত হয়ে গিয়েছিল মূলত প্রথমার্ধের ৩৫ মিনিটেই। ইনজুরি কাটিয়ে ফেরা নেইমারকে পেয়েই যেন চেনা ছন্দের ব্রাজিলকে দেখল ফুটবল বিশ্ব। ম্যাচ শুরুর বাঁশি বাজতেই ভিনিসিউস-রাফিনিয়া-রিশার্লিসনরা মেতে উঠলেন ভয়ঙ্কর-সুন্দর ফুটবলে। গোলও মিলতে থাকল একের পর এক। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সবশেষ দেখায় গুণে গুণে পাঁচ গোল দিয়েছিল ব্রাজিল। সেই দলটির বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হতেই গেল জুনের ম্যাচটা যেখানে শেষ করেছিল ব্রাজিল, আজ যেন শুরু করল সেখান থেকেই।

যদিও প্রথমার্ধের চার গোলের পর ব্যবধান আর বাড়াতে পারেনি ব্রাজিল। অন্যদিকে গোল শোধে মরিয়া দক্ষিণ কোরিয়া প্রথমার্ধে ছন্নছাড়া থাকলে দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি আক্রমণ শানিয়েছে। বিশ্বসেরা গোলকিপার অ্যালিসন বেকারের দুর্ভেদ্য দেয়ালও একবার ভাঙতে পেরেছে তারা।সোমবার (৫ নভেম্বর) স্টেডিয়াম ৯৭৪ ম্যাচের সপ্তম মিনিটে রাফিনিয়ার দুর্দান্ত পাস থেকে ফাঁকায় বল পেয়ে সহজেই বল জালে জড়ান ভিনিসিউস। প্রায় সাত মাস পর আন্তর্জাতিক গোলের দেখা পান রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

শুরু থেকেই এলোমেলো ফুটবল খেলা সন হিয়ং-মিনদের বিপক্ষে ব্যবধান দ্বিগুণ করতে বেশি সময় লাগল না ব্রাজিলের। ১১ মিনিটে নিজেদের বিপদসীমায় রিচার্লিসনকে ফাউল করে কোরিয়ার রক্ষণভাগের খেলোয়াড়। পেনাল্টি যায় ব্রাজিলের পক্ষে।

নেইমারের ঠাণ্ডা মাথায় নেয়া পেনাল্টিটা ঠেকানোর সাধ্যই ছিল না কোরিয়ান গোলরক্ষক কিম সিয়াং-গুইয়ের। ব্রাজিল এগিয়ে যায় ২-০ গোলে। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেই গোল পেলেন নেইমার।

গ্রুপপর্বে প্রথম ম্যাচে রিচার্লিসনের দুই গোলে জিতেছিল ব্রাজিল। শেষ ষোলোর ম্যাচে আবারও মুগ্ধতা ছড়াচ্ছেন। কোরিয়ার রক্ষণদুর্গ ভেঙে তার দারুণ এক গোলে ২৯ মিনিটে ব্রাজিল ৩-০ গোলে এগিয়ে যায়।

এক হালি পূর্ণ করতে ব্রাজিলের সময় লাগল মাত্র ৩৫ মিনিট। কোরিয়ার জালে চতুর্থ গোল করলেন লুকাস পাকেতা। কাউন্টার অ্যাটাকে দারুণ ফুটবলে কোরিয়ার জালে চতুর্থ গোল করতে একটুও বেগ পেতে হয়নি। ভিনিসিউসের ক্রস থেকে ডি বক্সের সামান্য বাইরে থেকে ডান পায়ে জোড়ালে শটে রক্ষণ ভাঙেন পাকেতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (বিকাল ৩:৩৬)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

184
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme