1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
ভবিষ্যৎবাণী নয়, কার হাতে বিশ্বকাপ উঠবে জানাল ফিফা - Channel Durjoy
সদ্যপ্রাপ্ত :
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’- রশীদ আহমাদের বক্তব্যে বিতর্ক জেলা পরিষদের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ চৌগাছার বন কর্মকর্তার বিরুদ্ধে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম-যশোরে চাঞ্চল্য যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল’ জামায়তকে দোষারোপ কেশবপুরে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলা-থানায় অভিযোগ চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু চৌগাছায় ঘুমন্ত ছেলের মাথায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত কারাবন্দিদের ভোটাধিকার: যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি দেবেন ভোট ‘মাথায় ৭ গুলি ঝরে গেল প্রতাপের প্রাণ’ ৩ দিক নিয়ে তদন্তে পুলিশ

ভবিষ্যৎবাণী নয়, কার হাতে বিশ্বকাপ উঠবে জানাল ফিফা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

দুর্জয় স্পোর্টস : ফিফা বিশ্বকাপের ২২তম আসরের কোয়ার্টার ফাইনালের লড়াই শুরু হচ্ছে আগামী ৯ ডিসেম্বর থেকে। কাতার বিশ্বকাপ কার হাতে উঠতে যাচ্ছে তা নিয়ে শুরু হয়েছে বিশ্ব জুড়ে আলোচনা। এবার শেষ আটের লড়াই শুরু হওয়ার আগে সেই আসরে নামল ফিফাও।

কোন দল বিশ্বকাপ জিততে পারে, কোন দেশের খেলার ধরন দেখে মনে হচ্ছে কাপ জয়ের প্রবল দাবিদার তা নিয়ে খানিক আভাস দেয়ার চেষ্টা ফিফার টেকনিক্যাল কমিটির সদস্যদের। তবে কোনও ভবিষ্যদ্বাণী নয়, টেকনিক্যাল বিশ্লেষণ করে মত দিয়েছেন তারা।

প্রত্যেক বিশ্বকাপেই খেলার ধরন, কোচেদের রণনীতি সবকিছুই পাল্টে যায়। এবারের বিশ্বকাপেও তার অন্যথা হয়নি। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে উঠে এসেছে প্রতিপক্ষের মাঝমাঠের আক্রমণ ও দাপট কমাতে প্রায় বেশিরভাগ দল ডিফেন্সকে কিছুটা এগিয়ে নিয়ে এসেছে।

এছাড়া এবারের বিশ্বকাপে মাঝমাঠ ও রক্ষণের প্লেয়ারের কাছাকাছি চলে আসায় মাঝমাঠ থেকে খুব বেশি আক্রমণ তৈরি হচ্ছে না। মাঝ মাঠে দুই দলের প্লেয়ারদের মুখোমুখি লড়াই বেশি হচ্ছে। সেই কারণে উইং থেকে অনেক বেশি আক্রমণ হচ্ছে ও গোল হচ্ছে।

ফলে বিশেষজ্ঞ কমিটির মতে এমন ধরনের ফুটবল দক্ষিণ আমেরিকার দেশগুলির সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ ছোট বেলা থেকে রাস্তায় ফুটবল খেলে বড় হওয়ায় লাতিনরা লড়াই করাটা ভালো করে জানেন। ফলে ব্রাজিল-আর্জেন্টিনার মত দেশগুলির সম্ভাবনা বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন তারিখ

  • বুধবার (বিকাল ৩:৪২)
  • ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

176
Live
visitors

©All rights reserved © 2020 Channel Durjoy

Customized BY NewsTheme