1. salahuddinshagor44@gmail.com : channeldurjoy :
  2. : manage-system-user :
চ্যানেল দুর্জয় - Page 2 of 3 - নির্ভীক কণ্ঠস্বর
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
Archive

যশোরে শ্বাশুড়িকে জবাই করে রাস্তায় লাশ ফেলে দিলো পুত্রবধু !

যশোর প্রতিনিধি: যশোর শহরের বেজপাড়া এলাকায় শাশুড়িকে নৃশংসভাবে জবাই করে হত্যার অভিযোগে পুত্রবধূ মরিয়ম বেগমকে আটক করেছে পুলিশ। কোতয়ালী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযানে হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্রও উদ্ধার করেছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে ডিবির এসআই অলোক কুমার দে’র নেতৃত্বে একটি দল থানা পুলিশের সহযোগিতায় অভিযুক্ত মরিয়মকে আটক করে। পরে দুপুর বিস্তারিত পড়ুন

পিতার জমি নিয়ে ভাই বোনদের ‘যুদ্ধ’ পুলিশ কেন আসামি হলো ?

অনুসন্ধান, চৌগাছা (যশোর)অফিস: যশোরের চৌগাছায় দীর্ঘদিনের পারিবারিক জমি ভোগদখল দ্বন্দ্ব এবার গড়িয়েছে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর ও লুটপাটের মতো গুরুতর অভিযোগে মামলায়। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একটি বড় অংশের দাবি—পুলিশকে ব্যবহার করতে না পেরে একটি পক্ষ পরিকল্পিতভাবে এই মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মাকাপুর গ্রামের বাসিন্দা তামান্না নাজনীন লাভলী যশোর বিস্তারিত পড়ুন

মঙ্গল শোভাযাত্রাকে রাজনৈতিক ছাঁচে ফেলার চেষ্টা করা হলে এর মূল আবেদন হারিয়ে যাবে -মাহবুব জামাল শামীম

দুর্জয় নিউজ ডেস্ক : মঙ্গল শোভাযাত্রার অন্যতম সূচনাকারী মাহবুব জামাল শামীম উৎসবটির বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, যে অসাম্প্রদায়িক ও স্বতঃস্ফূর্ত চেতনা নিয়ে চারুকলা থেকে এই যাত্রার শুরু হয়েছিল, বর্তমানে তার ওপর নানাভাবে রাজনৈতিক ও সরকারি নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে। শোভাযাত্রার নাম নিয়ে তৈরি হওয়া সাম্প্রতিক বিতর্কগুলোকে তিনি অপ্রয়োজনীয় ও সংকীর্ণ বিস্তারিত পড়ুন

যশোর জেনারেল হাসপাতাল সুপার ডা. শাফায়াতের পিতা মারা গেছেন

নিউজ ডেস্ক : যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ হুসাইন শাফায়াতের পিতা সিদ্দিক হোসেন আজ রোববার (৫ এপ্রিল) সকালে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি যশোর শহরের পুরাতন কসবা লিচুবাগান এলাকার ভাড়া বাসায় বসবাস করতেন। হুসাইন শাফায়াত জানান, দুই মাস আগে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই সময় থেকে তিনি যশোর বিস্তারিত পড়ুন

যশোরে আজ থেকে শুরু হয়েছে হামের জরুরি টিকাদান 

  যশোর প্রতিনিধি দেশের ১৮টি জেলার ৩০টি নির্বাচিত উপজেলায় শুরু হওয়া হামের বিশেষ টিকাদান কর্মসূচির অংশ হিসেবে যশোরের বিরামপুরে উদ্বোধন করা হয়েছে এই কার্যক্রম। রোববার (৫ এপ্রিল ) সকাল ৯ টায় যশোরের বিরামপুর কমিউনিটি ক্লিনিকে হামের বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য বিভাগ খুলনার বিভাগীয় পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমান। এ সময় যশোরের সিভিল সার্জন ডাক্তার বিস্তারিত পড়ুন

চৌগাছায় নারী পুরুষ সহ ১৩ জন আসামী গ্রেফতার

সুমির আহমেদ : যশোরের চৌগাছায় পুলিশের পৃথক পৃথক অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৩ জন আসামিকে আটক করেছে চৌগাছা থানা পুলিশ । শুক্রবার (৩ এপ্রিল) সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলার একাধিক এলকায় একাধিক টিম এ অভিযান পরিচালনা করে। এসআই অভিজিৎ সিংহ রায়, এসআই আব্দুস ছাত্তার, এসআই ইমরান হোসেন রাজু ও এসআই উত্তম কুমার মন্ডল টিমগুলির বিস্তারিত পড়ুন

দুই সাংবাদিককে হাতকড়া পরানো সেই এসিল্যান্ড প্রত্যাহার

যশোর প্রতিনিধি : দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে হেনস্তার ঘটনায় কুমিল্লার চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূরকে প্রত্যাহার করে সিলেটে বদলি করা হয়েছে। তাকে সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত বিস্তারিত পড়ুন

কেশবপুরে ৩ পুলিশ আহত-হামলাকারীদের বিরুদ্ধে পৃথক মামলা দিচ্ছে পুলিশ

যশোর প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলার হিজলডাঙ্গা গ্রামে গভীর রাতে পুলিশের উপর হমলা করে আসামি ছিনিয়ে নেয়ার মত চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছে। পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপপরিদর্শক আসমত আলীর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর হোসেনকে তার বাড়ি থেকে আটক করে। তবে গ্রেপ্তারের কিছুক্ষণ পরই বিস্তারিত পড়ুন

যশোরে ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী শিলা গ্রেফতার

যশোর প্রতিনিধি : যশোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ডিবি জানিয়েছে, এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম যশোর কোতোয়ালী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টিবি ক্লিনিকের সামনে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের বিস্তারিত পড়ুন

যশোরে সাড়ে ৬ কোটি টাকার হীরা ও বিদেশি মুদ্রাসহ ভারতীয়কে আটক করেছে বিজিব 

যশোর প্রতিনিধি :  যশোরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ হীরা ও বিভিন্ন বিদেশি মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) যশোর-ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এসময় আনুমানিক ১৫৫.৭৬ গ্রাম বিস্তারিত পড়ুন